বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বাগানপাড়ায় অতর্কিত হামলায় দু’জন আহত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গার বাগানপাড়ায় অতর্কিত হামলায় দু’জন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বাগানপাড়ায় অতর্কিত হামলা চালিয়ে হাজরাহাটির দুই যুবককে জখম করেছে দৃর্বত্তরা। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে চিনতে পারেনি বলে জানায় আহতরা। আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজিপাড়ার খলিল শেখের ছেলে সাঈদ (৩০) ও একই এলাকার আ. মালেকের ছেলে মনোয়ার (২৮)। আহতদের সুত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলযোগে সাঈদ ও মনোয়ার নিজ বাড়ি হাজরাহাটি যাচ্ছিল। পথিমধ্যে বাগানপাড়ার পুরাতন কবরস্থানের সামনে পৌছালে কয়েকজন তাদেকরে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে মনোয়ার ও সাঈদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ