বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামের গোরস্থানপাড়ার দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সুবুলপুর গ্রামের সাহাবুদ্দিনের বাড়িতে দুপুরে ঘরের সানসাইড ভাঙছিলো মিস্ত্রীরা। এসময় সাহাবুদ্দীনের স্ত্রী পিংকি (১৯) অসাবধনতাবশত ঘর থেকে বের হলে সানসাইড ভেঙ্গে পড়লে তার নিচে চাপা পড়ে সে। মিস্ত্রিরা ও লোকজন ছুটে এসে আহত পিংকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭টার দিকে পিংকির লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ