বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও জীবননগরে পানি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরে পানি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: `প্রকৃতির জন্য পানি` প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিশ^ পানি দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় জেলা প্রশাসক পানির অপচয় রোধে সবাইকে সচেতন হয়ে পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. খায়রুল আলম। দিবসের ধারণাপত্র পাঠ করেন বাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম। জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল ওয়েভ ফাউন্ডেশন। আলোচনা সভায় বিশুদ্ধ পানির ব্যবহার ও পানির অপচয় রোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলার বটতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমআর বাবু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ