বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৮ ইং
লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
আলমডাঙ্গায় পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রীকে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলিফ উদ্দিন রোড মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মামুনুর রহমান, শিক্ষক এমদাদ হোসেন, শাহজাহান, আশরাফুল হক, ইসরাইল, রুমন আল মামুনসহ প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রী বৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নিকট স্মারকলিপি পেশ করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের গার্মেন্টস ডিজাউন টেকনোলজির ৪র্থ পর্বের এক ছাত্রীকে কলেজ যাতায়াতের সময় প্রতিনিয়ত আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের মন্ডলপাড়ার রবিউল ইসলামের ছেলে শামীম হোসেন ও মনির উদ্দিন মনির ছেলে লাল্টু পথিমধ্যে উত্ত্যক্ত করে এবং বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজী না হওয়ায় এক পর্যায়ে ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে লাঞ্ছিত করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শামীম ও লাল্টু বীর দর্পে স্থান ত্যাগ করে। এ ব্যাপারে লাঞ্ছিত ছাত্রীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। যার নং-২৮, তারিখ ১৮মার্চ ২০১৮ইং।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ