বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুক্তিযুদ্ধের চেতনা বুকে থাকলে কেউ জামাত শিবিরে যোগ দেবেনা

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৮ ইং
মুক্তিযুদ্ধের চেতনা বুকে থাকলে কেউ জামাত শিবিরে যোগ দেবেনা
চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে হুইপ ছেলুন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘খেলাধুলা যুব সমাজকে সকল ধরণের অপশক্তি মোকাবেলায় ঐক্যবদ্ধ রাখে। আমিও এক সময় ফুটবল খেলেছি। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার হয়ে ১৮ বছর বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তরুণ ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই- মুক্তিযুদ্ধের চেতনা তোমাদের বুকে থাকলে এই কলেজ থেকে কেউ জামাত শিবিরে যোগ দেবে না।’ গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর এসএম ই¯্রাফিল, প্রফেসর রহমত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রামাণিক, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাবুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন। সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আহ্বায়ক রুহুল আমিন (সহকারী অধ্যাপক)। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গত ১লা ফেব্রুয়ারি কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল নিয়ে শুরু হওয়া আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল রবিবার। ফাইনাল খেলায় অংশ নেয় হিসাববিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ। ৯০ মিনিটের খেলায় হিসাববিজ্ঞান বিভাগের কাল হয়ে দাড়ায় মুস্তাকিমের ট্রাইবেকার শট। ২য়ার্ধের খেলার ১৪ মিনিটের মাথায় ডি বক্সের মধ্যে বল দখলের লড়ায়ের এক পর্যায়ে হিসাববিজ্ঞান বিভাগের এক খেলোয়াড় হাত দিয়ে বল ধরে। হাত দিয়ে বল ধরার খেসারত স্বরূপ ট্রাইবেকারে একটি গোল হজম করে ব্যবস্থাপনা বিভাগকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দেয় তারাই। পরবর্তীতে আর কোন গোল না হওয়ায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ চ্যাম্পিয়ন হয় সহকারী অধ্যাপক মহসিন কবিরের নেতৃত্বাধীন ব্যবস্থাপনা বিভাগ স্কোয়াড। রানার্সআপ হিসাববিজ্ঞান বিভাগ ও এরআগে নির্ধারণী ম্যাচে ৩য় স্থান নির্বাচিত হয় একাদশ-দ্বাদশ শ্রেণী একাদশ। ম্যান অব দ্যা ফাইনাল একমাত্র গোলদাতা মুস্তাকিম। সেরা গোল রক্ষক আব্দুল কাদের (ব্যবস্থাপনা বিভাগ), সর্বোচ্চ গোলদাতা বিপুল হোসেন (ডিগ্রি) ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট রাজা (ব্যবস্থাপনা বিভাগ)।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ