বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০১৮ ইং
প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
চুয়াডাঙ্গার মুর্তুযাপুরে ১৬ শতক বরজ পুড়ে ভস্মিভূত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুর্তুযাপুর গ্রামের কৃষক শহিদুল ইসলামের ১৬ শতক জমির পান বরজ পুড়ে ভস্মিভূত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বর্তমান পানের মুল্য হিসাবে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় দু’ই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এলাকা সুত্রে জানা গেছে, মুত্্র্ুযাপুর গ্রামের (নতুন বাড়ি) নামক মাঠে গ্রামের হত দরিদ্র কৃষক শহিদুল ইসলামের পান বরজে রাতের আধারে কেবা-কারা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। এতে ১৬ শতক জমির পান সম্পূর্ন পুড়ে গেছে। এসময় পান বরজ থেকে ধোয়া উঠতে দেখে স্থানীয় জনতা তৎক্ষনাত আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে শহিদুল ইসলাম বরজে গিয়ে দেখতে পায় বরজের বেড়া, ছাউনি, বাঁশ সহ পানের সকল গাছ পুড়ে গেছে। এ বিষয়ে কৃষক শহিদুল আক্ষেপ করে বলেন, আমার পান বরজে পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ