মুন্সিগঞ্জে মাইক্রোবাদের ধাক্কায় এক বৃদ্ধা আহত
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে মাইক্রোবাদের ধাক্কায় হালিমা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে এঘটনা ঘটে। আহত হালিমা খাতুন আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের খাদিম মন্ডলের স্ত্রী। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত হালিমা খাতুনের অবস্থা আশংকামুক্ত। তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানায় চিকিৎসক।
কমেন্ট বক্স