শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গরুর গাড়িতে কৃষকের বনভোজন

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৮ ইং
জীবননগরে গরুর গাড়িতে কৃষকের বনভোজন
মিঠুন মাহমুদ/এ আর ডাবলু: হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে ও মনোহরপুর ঈশান আইপিএম ক্লাবের সহযোগিতায় এবারও আয়োজন করা হলো গরুর গাড়ি নিয়ে কৃষকদের বনভোজন। প্রতি বছর তারা ইউনিয়নের কৃষকদের গরুর গাড়ী নিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থানে এই বনভোজনের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় মনোহরপুর বাসষ্ট্যান্ড থেকে বনভোজনের উদ্যোশে গন্তব্যস্থলে যাত্রা আরম্ভ করে। এসময় প্রায় অর্ধশত গরু গাড়ীতে সীমান্তবর্তী প্রয়াত ফরহান মন্ডলের আমবাগান ও কুশোডাঙ্গা বটতলা ও এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দত্তনগর কৃষিফার্মে পৌছে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ীর বনভোজন সম্পন্ন করে। এর আগে রঙ-বে-রঙয়ের সাজে সজ্জিত করে গরুর গাড়ীর বিশাল বহরটি পৌঁছায় নির্দারিত পিকনিক স্পটে। ঐতিহ্যবাহী এই গরুর গাড়ীর বহর উপভোগ করতে রাস্তার দু’ধারে শতশত মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। ঈশান আইপিএম ক্লাবের সভাপতি কামরুল জানান, ডিজিটাল যুগে যখন গরুরগাড়ী হারিয়ে যেতে বসেছে তখন আমরা ছোটছোট কোমলমতি বাচ্চা ও শিশু কিশোরদেরকে উজ্জ্বীবিত করতে ও বাংলার ঐতিহ্যকে সবাইকে স্মরণ করাতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিই। এবং প্রত্যোক বছর এটা করে আসছি ও এটা আগামী করা হবে। ব্যতিক্রম এই আয়োজন প্রসঙ্গে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন বলেন, গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসায় মনোহরপুর ইউনিয়নেরকৃষকদের নিয়ে সমিতি তৈরী করে প্রত্যোক বছর এই আয়োজন আমাকে বিমোহিত করেছে। ঐতিহ্য ধরে রাখার এই আয়োজনকে তিনি সাধুবাদও জানান। সবশেষে তিনি মনোহরপুর ঈশান আইপিএম ক্লাব ও মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ জানান।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার