বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুরে পুকুরে শত্রুতামুলক বিষ প্রয়োগ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০১৮ ইং
বেগমপুরে পুকুরে শত্রুতামুলক বিষ প্রয়োগ
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামে আব্দুল মান্নানের পুকুরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ প্রয়োগ করে তিন কেজি ডিমের রেনু পোনা মেরে ফেলেছে। এতে মান্নানের প্রায় আড়ই লাখ টাকার খতি হয়েছে বলে জনিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মেহের আলী মন্ডলের ছেলে আব্দুল মান্নান বাড়ির সামনের একটি পুকুরে ডিম ফুটিয়ে মাছের রেণু পোনার চাষ করে থাকেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষাক্ত ট্যাবলেট দেয়। সকালে মান্নান পুকুরে গিয়ে দেখে ২৭ দিনের জাপানী মাছের রেণু পোনার মরে ভেসে আছে। আব্দুল মান্নান জানান, তিন কেজি জাপানি মাছের ডিম ছেড়ে রেণু পোনা ফুটিয়ে ছিলাম। পোনাগুলো মরে যাওয়ায় আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ