বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৮ ইং
দর্শনায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দর্শনা অফিস: দর্শনায় লাল সবুজের উদ্যোগে ৪০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা কাস্টমস কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে লাল সবুজ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতিয়ার রহমান হাবু। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাস্টমসের দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহিদ হোসেন, সঞ্জিত কুমার আচার্য, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মান্নান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা পারভিন এবং বিদ্যালয়ের সকল শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন প্রচার স¤পাদক আবিদ হাসান রিফাতের সঞ্চলনায় সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক স¤পাদক জাহিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নাজমুস সাকিব সিনিয়র সদস্য সাকিবুল, রাসেল রানা, রাহাত প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ