বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৮ ইং
ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ রুপবান বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত রুপবান বেগম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল করিমের স্ত্রী। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আলমগীর আলম জানান, গোপন সংবাদের তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে বাসযোগে ঝিনাইদহে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ রুপবান বেগমকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এদিকে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ ১০ বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুর রাজ্জাক রাজা (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজা ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ