প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হয়েছে
- আপলোড তারিখঃ
২০-০৩-২০১৮
ইং
দামুড়হুদার বাড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এমপি টগর
ওয়াসিম রয়েল: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজ ৮০ ভাগ আধুনিকায়ন করা হয়েছে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিশ্যত। শিশুদের মনকে বিকাশিত করতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে চলেছে। এছাড়া বলেন আপনারা ইতিমধ্যে লক্ষ করেছেন আজ আর একটি শিশুর বই কিনে পড়তে হয় না। স্থানীয় সমাজপতিদের দ্বারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ মিড ডে মিল চালু হয়েছে। সরকার শিক্ষানবিশ ভাতা প্রদানসহ সকল বিনদোনের ব্যবস্থা করেছে বিদ্যালয় গুলোতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ হোসেন, খোরসেদ আলম, আ. ছাত্তার মাস্টার, এরশাদ আলী মাস্টার। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ জুয়েল, সরুপ কুমার দাস, যুবলীগের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সেক্রেটারি শেখ আসলাম আলি তোতা ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান, ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, লোমান। ছাত্রলীগ নেতা- প্রভাত, অপু, আলামিন, রায়হান প্রমুখ। গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. মান্নান, আলিমুদ্দিন, হায়য়াত আলী, আক্রাম, হজরত, সাইফুল মেম্বর, জিল্লুর রহমান, লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরতি হালসানা ও হাসান মাস্টার।
কমেন্ট বক্স