স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শরিফুলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়াড়ের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল পলাতক রয়েছে। একইসাথে লোকলজ্জার ভয়ে গা ঢাকা দিয়েছে স্কুলছাত্রসহ তার পরিবারের লোকজন। অভিযুক্ত শরিফুল ইসলাম মৃত ভাদু মন্ডলের ছেলে। পিতার মৃত্যুর পর তার মা দ্বিতীয় বিয়ে করে। বর্তমানে শরিফুল তার পিতা আব্দুল মালেকের সাথে পরিবারসহ দৌলতদিয়াড় মাঝেরপাড়ায় ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে। সে এসএসসি পাশ করার পর বর্তমানে ফেরিঘাট রোডের একটি মুদিদোকানে কাজ করে। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় মাঝের পাড়ায় শরিফুলের ভাড়াবাড়ির পাশেই একটি ঘর ভাড়া নিয়ে ৯ বছর বয়সী সন্তান নিয়ে বসবাস করে এক গৃহবধূ। তার পিতার বাড়ি একই এলাকায়। স্বামী ঠিকমত খোঁজখবর না নেয়ায় তিনি বিস্কুট কারখানায় কাজ করে কোনরকমে সংসার চালান। গতকাল শুক্রবার বিকেলে মায়ের সাথে পার্শ্ববর্তী নানাবাড়িতে ছিলো ৩য় শ্রেণির ওই ছাত্র। পরে টেলিভিশনে কার্টুন দেখার জন্য নিজেদের বাড়িতে যায় সে। এ সুযোগে অভিযুক্ত শরিফুল তার ঘরে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। এসময় ওই স্কুলছাত্রের মা বাড়িতে এসে অভিযুক্ত শরিফুলকে হাতেনাতে আটক করে। পরে সে সুযোগ বুঝে পালিয়ে যায়। এদিকে, এঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল পলাতক রয়েছে। অপরদিকে, লোকলজ্জার ভয়ে গা ঢাকা দিয়েছে স্কুলছাত্রের পরিবার। এ ঘটনায় কোন মামলা বা অভিযোগ হয়নি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
কমেন্ট বক্স