- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৮
ইং
নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরন শীর্ষক সভা অনুষ্ঠিত
সপ্তাহব্যাপী আনন্দ উৎসবের প্রস্তুতি নিচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার দিক দিয়ে নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরণ হওয়ায় চুয়াডাঙ্গায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা থেকে সপ্তাহব্যাপী আনন্দ উৎসবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে; যা এই অভাবনীয় অর্জনকে স্মরণীয় করে রাখবে। গতকাল বুধবার বিকাল ৩টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। ‘নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরণ’ এ এক অভাবনীয় অর্জন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘গনতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি এ দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গনতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখতে একটি গুরত্বপূর্ণ এবং অন্যান্য মাইলফলক। বাংলাদেশের জনগন দেশের স্বার্থে সবসময়ই অত্যন্ত সক্রিয়। চলমান উন্নয়ন পক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজন জনগনের সক্রিয় অংশগ্রহন, সহযোগিতা এবং যথাযথ সমন্বিত উদ্যোগ।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের কারনে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসমূহ অর্জনে সাফল্য দেখিয়েছে এবং জাতীয় আয় ও বাজেটে বরাদ্দ উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। বাংলাদেশের উত্তরন ঘটেছে নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে। এ ছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নখাতে ব্যাপক উন্নতি অর্জিত হয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করায় সারা বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সাফল্য আজ প্রমানিত। এই সাফল্য ও স্বীকৃতির সমন্বয়ে বর্তমান সরকার রুপকল্প (ভিশন) ২০২১ অর্জনে বদ্ধপরিকর।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীসহ আরো অনেকে। নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরণ হওয়ায় সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২০ মার্চ থেকে সপ্তাহব্যাপী আনন্দ উৎসবের প্রস্তুতি নেয়া হচ্ছে। এরমধ্যে থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা (ফুটবল, হা-ডু-ডু, কাবাডি), শিশু একাডেমি কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে গোটা জেলাজুড়ে ব্যাপক প্রচার প্রচারণায় প্রধান উদ্দেশ্য।
কমেন্ট বক্স