সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ নেতা হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৮ ইং
আ.লীগ নেতা হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড
সমীকরণ ডেস্ক: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৩ মার্চ) বিকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক এ রায় ঘোষণা করেন। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার চার্জশিটভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় হত্যাকা-ের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। স্বীকারোক্তি দেয়া ১৬ জনের মধ্যে হেলাল উদ্দিন নামে একজন পরে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরাও একরামুল হকের গাড়ির গতিরোধ, গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা বর্ণনা দিয়েছেন। পিপি হাফেজ আহম্মদ আরও জানান, মামলার চার্জশিটভুক্ত ৫৬ আসামির মধ্যে বর্তমানে ১৯ জন কারাগারে আছেন। এছাড়া জামিনে থাকা মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন আসামি ইতিমধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দিবালোকে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেছিলেন।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন