বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নারীসহ আহত ৯

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৮ ইং
দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নারীসহ আহত ৯
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের নারীসহ ৯ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে এঘটনা ঘটে। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের ওম্বর মন্ডলের তিন ছেলে দাউদ মন্ডল (৩০), কলিম উদ্দিন (৪৫) ওলী আহমেদ (৩৫), কলিম উদ্দিনের ছেলে আরিফ (১৮), ও স্ত্রী রানাশেরা (৩৫), সেলিমের স্ত্রী রেজেনা খাতুন (৪০), তার তিন ছেলে আকাশ (২২), পিয়াস (১৮) লিখন (২৫) এলাকাবাসীরর সুত্রে জানা গেছে, আহত লিখনের স্ত্রী তন্নি খাতুনকে নিয়ে কথা বিভিন্ন ধরণের অপত্তিকর কথা বলে দাউদ মন্ডল, কলিম উদ্দিন এবং ও ওলী আহমেদ। এতে প্রতিবাদ করলে দুই পক্ষই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে গতকাল ভোরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মারামারি করে। এতে উভয় পক্ষের নারীসহ ৯ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ