কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লা সড়কটির বেহাল অবস্থা : সংস্কারের দাবী
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বট তলার কাছ থেকে পীরপুরকুল্লা নতুনপাড়া অবধি প্রায় তিন কিলোমিটার পাকা এ রাস্তাটি বর্তমানে মারনফাঁদে পরিনত হয়েছে। পুরো রাস্তাটি জুড়ে হাজারো খানা খন্দের সৃষ্টি হয়েছে। পনেরো মিনিটের রাস্তাটি এখন ১ ঘন্টায় ও পৌছাতে পারেনা পথচাররা। গুরুত্বপূূর্ণ এ রাস্তাটি দিয়ে পীরপুরকুল্লা গ্রামের প্রায় তিন হাজার জনসাধারনসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। শিক্ষার্থীদের ১ ঘন্টা সময় হাতে নিয়ে রওনা দিতে হয় এ রাস্তাটির কারনে। অনেক সময় বিদ্যালয়, কলেজসহ চাকুরিজীবি ব্যাবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ঠিকমত সময়ে পৌছাতে পারেনা। রোগীদের বেলায় তো কষ্টের সীমা নেই। দ্রুত এ সড়কটি সংস্কার করে জনসাধারনের ভোগান্তি লাঘব করে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যর আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী গ্রামবাসীসহ সচেতন মহল।
কমেন্ট বক্স