বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কীর্তনখোলায় চরমোনাই মাহফিলগামী ৬ মুসল্লির লাশ

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৮ ইং
কীর্তনখোলায় চরমোনাই মাহফিলগামী ৬ মুসল্লির লাশ
সমীকরণ ডেস্ক: বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারডুবির দুই দিন পর ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌপুলিশের ওসি বেলাল হোসেন। নিহতরা হলেন- গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ্ আলী (২৮), গাজীপুর জেলার ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), গাজীপুর সদরের আ. মালেকের ছেলে ইফতেখার (৯), মুন্সিগঞ্জের টংগিবাড়ির উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আ. কুদ্দুস (২৪)। এদের মধ্যে জাকির হোসেন দিলদার ও বাদশা ঢালীর লাশ সকালে উদ্ধার করা হয় এবং বাকিদের লাশ উদ্ধার করা হয় একই স্থান থেকে সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌসদর থানার সেকেন্ড অফিসার সোহাগ ফকির জানান, বুধবার দুপুরে বরিশাল থেকে চরমোনাই মাহফিলের উদ্দেশে যাওয়া মুসল্লিবাহী একটি ট্রলার কীর্তনখোলা ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজের আশঙ্কা করা হয়। এ ঘটনায় সর্বশেষ এই ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ