বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৮ ইং
শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু
দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা মেহেরপুর প্রতিনিধি: ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপনের কর্মসূচী প্রনয়ন ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান। এ সময় নির্বাহী আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বশির আহামেদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মফিজুল ইসলামসহ জেলা বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৭ই মার্চ এ সকাল ৮টার সময় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে সশীল সমাজ, বিশিষ্ট্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়ে একটি আনন্দ র‌্যালি বের হবে। পরে জেলা প্রশাসনের কার্যালয় চত্তরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ