বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১০ হেক্টর জমির গম ব্লাষ্ট রোগে আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ১০ হেক্টর জমির গম ব্লাষ্ট রোগে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নেক ব্লাষ্ট ও হেড ব্লাষ্ট ছত্রাক জনিত রোগে আক্রান্ত হচ্ছে গম ক্ষেত। ১০ হেক্টর জমির গম নেক ব্লাষ্ট ও হেড ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে। প্রতিদিন মাঠের গম ক্ষেত এ রোগে আক্রান্ত হচ্ছে। কৃষকরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় ৬৭০ হেক্টর জমিতে গমের চাষ হচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৯ হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় ৩৮৯ হেক্টর, দামুড়হুদা উপজেলায় ২১২ হেক্টর ও জীবননগর উপজেলায় ৪০ হেক্টর জমিতে গম চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় গত দুই বছর গমে ব্লাষ্ট রোগ দেখা দেওয়ায় কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করা হয়েছে। এ ব্যাপারে জন সচেতনা গড়তে উঠান বৈঠক, লিফলেট বিলিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল। কৃষকদের মাঝে গম বিজ বিক্রি বন্ধ রাখতে ডিলার ও ব্যবসায়িদের নির্দেশ দেওয়া হয়েছে। গত দুই বছরে জেলায় গম চাষ কয়েক গুণ হ্রাস পয়েছে। কৃষকরা মাঠে যে গম চাষ করছে তা নিজেদের উদ্যোগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানায়, এক সপ্তাহ আগে জেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও দিনের বেলা গরম আর রাতে ঠান্ডা পড়ায় গম নেক ব্লাষ্ট ও হেড ব্লাষ্ট ছত্রাক জনিত রোগে আক্রান্ত হচ্ছে। নেক ব্লাষ্ট গমের কান্ডে কালো আকার ধারণ করে গমের ফল পড়ে যায়। আর হেড ব্লাষ্ট ছত্রাক গমের শীষের উপরের অংশ থেকে শুকাতে শুরু করে নিচের অংশ পর্যন্ত শুকিয়ে যায়। জেলায় ১০ হেক্টর জমির গম ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে। কৃষকরা বলছেন, গম চাষ করছি বাড়ির খাবারের জন্য। কারণ দেশী গমের আটায় তৈরি খাবার ভাল হয়। গমের শীষ শুকিয় যাওয়ায় গম চিটে হচ্ছে। ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় এমনটি হচ্ছে। কৃষক নজরুল জানান, দুই বিঘা জমিতে গম চাষ করেছি। গমের শিষ শুকিয়ে যাচ্ছে। গমের কোন ফলন হবেনা তাই অনেক ক্ষতি হবে। চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের কৃষক কামাল বলেন, অনেক টাকা লস হবে। বাড়িতে খাওয়ার জন্য গম চাষ করে ছিলাম। ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তর প্রবীর কুমার বিশ্বাস জানান, হঠাৎ বৃষ্টি হওয়ায় চুয়াডাঙ্গা গমে ব্লাষ্ট রোগ দেখে দিয়েছে। কৃষকদের রোগ প্রতিরোধে পরামর্শ প্রদান করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ