আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০১৮
ইং
প্রতিরোধে মতবিনিময় সভা এবং বিভিন্ন উপকরণ বিতরণ
ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য প্রতিরোধে মতবিনিময় সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফুটবল ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপির প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিবাহ ও মাদকদ্রব্য প্রতিরোধে মতবিনিময় সভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফুটবল ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আলোচনা পর্বে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, গোপনে বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি সন্তানকে ভালো শিক্ষিত করার আশায় কোচিং সেন্টারে না পড়িয়ে বিদ্যালয়মুখি করুন, তাহলে মাদক সেবনের দিকে না ঝুঁকে মেধার বিকাশ ঘটে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবীর, ডা. আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুব ইসলাম সেলিম, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য ইনতাদুল হক, জহুরুল ইসলাম, শুকুর আলী, নিজামউদ্দিন, মেম, অহিদ হোসেন, সমসের আলী, ফাতেমা খাতুন, আরজিনা খাতুন, রুশিয়া খাতুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের সভাপতি চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান চিৎলা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব চিরকুমার কনক। আলোচনা শেষে ইউনিয়নের বিদ্যালয়গুলোতে ৫০ সেট চেয়ার, ফুটবল ও হতদরিদ্র ১৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
কমেন্ট বক্স