বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোট ছোট উদ্ভাবনগুলোই খুলে দিতে পারে অপার সম্ভাবনার দুয়ার

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০১৮ ইং
ছোট ছোট উদ্ভাবনগুলোই খুলে দিতে পারে অপার সম্ভাবনার দুয়ার
চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বাংলাদেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। এ সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। এ জন্য বিজ্ঞানী ও গবেষকদের সাথে সাথে নবীন ও তরুণ উদ্ভাবকদের গবেষণা এবং উদ্ভাবন কাজে লাগাতে হবে। ছোট ছোট এই উদ্ভাবনগুলোই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা হয়ে দাড়াতে পারে। একই সাথে এই সম্ভাবনাগুলোই এক সময় বর্হিবিশ্বে আমাদের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।’ ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায়। সদর উপজেলা চত্ত্বরে আয়োজিত মেলার প্রধান ফটকে ফিতা ও ফুলের মালা কেটে মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা পর্বের পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম। বিকেলে মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ও প্রজেক্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন, সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ ও আজ ৫ মার্চ আয়োজিত দুই দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ২য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলা সদরের ১১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও দু’টি বিশেষ প্রতিষ্ঠান। এরমধ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’টি, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠ, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তিনটি কলেজ সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ, বড় শলুয়া নিউ মডেল কলেজ ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ। এ ছাড়া দ্যা ইয়ুথ ইনভেন্টর ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স নামক দু’টি বিশেষ গ্রুপ মেলায় অংশ নিয়েছে। তারা বিভিন্ন ধরণের উদ্ভাবন কৌশল, প্রজেক্ট ও বিজ্ঞান ভিত্তিক কাজকর্মে সাজিয়েছে স্টলগুলো। বিকেলে সদর উপজেলা হলরুমে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয় শিক্ষার্থীরা। স্কুল ও কলেজ পর্যায়ের সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা ‘বিজ্ঞান ভীতি বিজ্ঞান শিক্ষার প্রধান অন্তরায়’ বিষয়ের পক্ষে বিপক্ষে বাকযুদ্ধে অংশ নেয়। স্কুল পর্যায়ের (জুনিয়র) গ্রুপে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত করা হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আনজুম ইসলাম অমি। কলেজ পর্যায়ের (সিনিয়র) গ্রুপে চুয়াডাঙ্গা ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ। শ্রেষ্ঠ বক্তা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহিম আশহাব রশীদ। উপস্থিত বক্তৃতায় স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে জায়িফ হাসান (ভি.জে উচ্চ বিদ্যালয়), ২য় সুবহাতুন ইসলাম সুহা (বালিকা উচ্চ বিদ্যালয়) ও ৩য় স্থান অর্জন করেছে মাহমুদ রেজা (ভি.জে উচ্চ বিদ্যালয়)। কলেজ পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ১ম হয়েছে তানজিম তাসনিম চাঁদনী ও ২য় ফাহিম আশহাব রশীদ (সরকারি কলেজ) এবং ৩য় স্থান অর্জন করেছে শারমিন সাদিয়া রিচি (তেতুল শেখ কলেজ)। আজ সোমবার দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ