মোটরসাইকেল চোর সন্দেহে আলমডাঙ্গা গোবিন্দপুরের বাপ্পি আটক
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের বাপ্পিকে (২৬ ) আটক করেছে পুলিশ। মোটরসাইকেল চুরির সাথে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আইজাল হকের ছেলে বাপ্পিকে দুপুরের দিকে গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ১০টি মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান। তাকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স