বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যাত্রাবাড়ীতে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
যাত্রাবাড়ীতে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫
সমীকরণ ডেস্ক: যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুই স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় ২৫ জনেরও বেশি যুবক অংশ নিয়েছিল। তার মধ্যে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এলাকাবাসী সূত্রে এমন তথ্য জানতে পেরেছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে। শুক্রবার সকালের দিকে এ ঘটনায় শুভ, শামীম, সুজনসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে যাত্রাবাড়ী ও একজনকে ঝিনাইদাহ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ