বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যান্ড সঙ্গীত ও কুপন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
ব্যান্ড সঙ্গীত ও কুপন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
অনির্বাণ থিয়েটারের একুশে নাট্যমেলার সমাপনী ওয়াসিম রয়েল: এপার বাংলা, ওপার বাংলার দুই বাংলার সংগীত ও নাট্যশিল্পীদের আগমনে দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশে নাট্যমেলার শেষ দিনে বিকাল থেকে ব্যাপক লোকের সমাগম ঘটে দর্শনা অনির্বান থিয়েটারের আঙ্গিনা। মেলার মাঠ ও অডিটোরিয়াম ছিলো কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। জাকজমকপূর্ন পরিবেশের মধ্য দিয়ে অনির্বাণ থিয়েটারের একুশে নাট্যমেলার শেষ দিনে গতকাল বিকাল ৪টায় আনন্দধামের শিশু শিল্পীদের সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে নাট্যমেলা উৎসবের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপনী আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। সমাপনী আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আলোচনা শেষে খুলনা কোরাস এর পরিবেশনায় ব্যান্ড সংগীত অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য সাজ্জাত হোসেন। ব্যান্ড সংগীত অনুষ্ঠান শেষে রাত ১১টা ১০মিনিটে মেলার মাঠ প্রাঙ্গনে অনুদান কুপনের ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলা সমাপ্ত হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ