বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
গাংনীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ
গাংনী অফিস: গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। একই গ্রামে কামাল আলীর বিবাহিত ছেলে দেলোয়ার হোসেন (২৫) অপহরণ করেছে বলে অভিযোগ অপহৃতার পরিবারের। ঘটনাটি গত মঙ্গলবার দুপুর ঘটে। জানা গেছে, উপজেলার সাহারবাটী গ্রামের কামাল আলীর ছেলে এক মেয়ের জনক দেলোয়ার দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে কামি খাতুনকে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বাড়ী থেকে গাংনী বালিকা বিদ্যালয়ের আসলে বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অনেক খুঁজাখঁুিজ করে পাওয়া যাইনি। তবে অপহরনকারীর নামে একটি গাংনী থানায় অভিযোগ করা হয়েছে। কিশোরীর বাবা জানান, কামালের ছেলে দেলোয়ার দীর্ঘদিন ধরে আমার কন্যাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা দেলোয়ারের পরিবারকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। মঙ্গলবার আমার মেয়ে বিদ্যালয়ে গেলে তাকে বিদ্যালয়ের সামনে থেকে দেলোয়ার অপহরণ করে নিয়ে যায়। গাংনী থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ