বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পারলক্ষীপুরে ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
আলমডাঙ্গার পারলক্ষীপুরে ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের অভিযোগ
সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের অভিযোগ উঠেছে ওই গ্রামের ঘোষপাড়ার মৃত ডা. গামসুলের ছেলে জহুরুল ইসলাম ওরফে মহার বিরুদ্ধে। এতে আশেপাশের ফসলি জমিসহ, বর্ষার মৌসুমে প্রায় ৩০ থেকে ৪০ টি গ্রামের পানি নিষ্কাশন হয়। ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের ফলে এ অঞ্চলের কয়েকশত বাড়িঘর ভাঙনের আশঙ্কা রয়েছে। ড্রেজার চালু করার পর এলাকবাসী মৌখিকভাবে বাধা দিলেও ড্রেজার চালানো বন্ধ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই নদীতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে জহিরুল ইসলাম মহা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এভাবে সারা বছর নদী থেকে মাটি খনন করে উত্তোলন করলে যে কোন সময় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। পুকুর খনন ও কোমর বাধের কারনে বর্ষার সময় বন্যার প্রভাব দেখা দিতে পারে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি কামনা করেছেন তারা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ