বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ত্রীর উপর অভিমান করে স্বামীর বিষপান : রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
স্ত্রীর উপর অভিমান করে স্বামীর বিষপান : রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামে ইবাদ আলী (৪৫) নামের এক ব্যাক্তি তার স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার বিষ ওয়াশ করা হলেও শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় অন্যত্র রেফার্ড করা হয়েছে। ইবাদ আলীর ছেলে আলমগীর জানায়, সম্প্রতি তার মা অসুস্থ থাকায় বাবা তাকে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য এবং ওষুধ খাওয়ার জন্য বলছিল। এ নিয়ে মা এবং বাবার মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পূণরায় মাকে ওষুধ খাওয়ার জন্য বললে এ নিয়ে উভয়ের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে ঘরে থাকা বিষের বোতল নিয়ে বের হয় বাবা ইবাদ আলী। দুপুর ১টার দিকে তাকে বাড়ির পাশের ভুট্টা খেত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইবাদ আলীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অন্যত্র রেফার্ড করে নিয়ে যাওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার মুর্তজাপুরে নাশকতা মামলায় পেশকার আলী গ্রেপ্তার