বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইনজীবীদের ভুলে খালেদা জিয়া কারাগারে: আইনমন্ত্রী

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
আইনজীবীদের ভুলে খালেদা জিয়া কারাগারে: আইনমন্ত্রী
সমীকরণ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিজের আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেছেন, বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে। খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি। বিএনপির আইনজীবীদের কী ভুল সে সম্পর্কে কিছু বলেননি মন্ত্রী।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় গরুর সঙ্গে অনৈতিক কাজ, অভিযুক্ত গ্রামছাড়া