রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হক এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন অটোরিকশাচালক কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের নাজমুল (৩০) ও তার বন্ধু একই গ্রামের আজম ওরফে সাগর (৩০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট সকালে ওই স্কুলছাত্রী আসামি নাজমুলের অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে নাজমুল উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে তার গাড়িটি থামায়। এ সময় সে তার বন্ধু আজম ওরফে সাগরকে মোবাইলে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে। পরে কুষ্টিয়া শহরের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ করে নাজমুল ও সাগর। এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা করে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাদের কারাদ- দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু