শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

টাইব্রেকারে খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন আলমডাঙ্গার মণ্ডল স্পোর্টস
  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৬ ইং
জীবননগরে এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চুয়াডাঙ্গার জীবননগরে এমপি রুহুল আমিন মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে খুলনা সান স্পোর্টিং ক্লাবকে ৯-৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলমডাঙ্গা মণ্ডল স্পোর্টস। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।


ফাইনালে মুখোমুখি হয় আলমডাঙ্গা মণ্ডল স্পোর্টস ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারিতে থাকা দর্শকেরাও উপভোগ করেন টানটান উত্তেজনার লড়াই। তবে নির্ধারিত সময়ে কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।


পরে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে দুই দলই ৯টি করে শট নেয়। শেষ পর্যন্ত ৯-৮ গোলের ব্যবধানে খুলনা সান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় আলমডাঙ্গা মণ্ডল স্পোর্টস। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। জীবননগর ক্লাবের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন ও মাওলানা ইসরাইল হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমির হাফেজ ফিরোজ হোসেন এবং জীবননগর ক্লাবের সেক্রেটারি আরিফ জোয়ার্দারসহ অনেকে।


অনুষ্ঠানে অতিথিরা বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ভালো মানের খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। সুন্দর আয়োজনের জন্য তাঁরা জীবননগর ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।


হাজারো দর্শকের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান সেণ্টু। সহকারী রেফারি ছিলেন রবিউল ইসলাম ও আব্দুল হাই।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ