মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এই সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম; স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
এই সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম; স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম
খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ : চুয়াডাঙ্গায় পুলিশের বাঁধা ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে ঢাকায় কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশের বাধার প্রতিবাদে গতকাল সোমবার চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটি নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে গত ২৪ ফেব্রুয়ারী নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার সাহিত্য পরিষদ চত্ত্বর থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের হতে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে না পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার। বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মো. আলাউদ্দীন, পৌর বিএনপি’র সহসভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সদস্য আশাদুল হক বটুল, আহসান হাবিব বাপ্পি, আব্দুল গণি, বদর উদ্দিন বাদল, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আলমঙ্গীর হোসেন, শেখ শামসুল ইসলাম শামসু, রুবেল হাসান, আব্দুস সালাম, ইমরুল হাসান ফটিক, তুহিন আহমেদ, আল আমিন, আহসান, মাসুদ রানা আপেল, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহমেদ শিপ্লব, শাহজামান, নাঈম, নিশান, পিয়াস, লিয়ন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিকামী ১৬ কোটি মানুষের নেতা। দেশের জনগণ তার ওপর আস্থা রাখে। তিনি যে দিকে যান সে দিকে জনতার ঢল নামে, তার প্রমাণ ইতোমধ্যে দেশের মানুষ দেখতে পেয়েছে। বর্তমান অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে বুঝতে পেরে, ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা বেগম খালেদা জিয়াকে জনগণ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে অবৈধ সরকারের পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে কারাদন্ডাদেশ দিয়েছে। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। `` অপরদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলে পুলিশ কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয় থেকে সকাল ৯টার দিকে আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশি বাধায় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহন মুকুল। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী কালু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আব্দুল মান্নান, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন। মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, শান্তিপূর্ন কর্মসূচিতে বাধা, আটক ও মামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের কাসারি পাড়া মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। অপরদিকে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় শহরের পৌর ঈদগাহ পাড়ায় নিজ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, ছাত্রনেতা নাহিদ মাহমুদ সনি প্রমূখ। এসময় সমাবেশে বিএনপি নেতা একরামুল হক, আব্দুল হামিদ খান গাজু, ফরিদ উদ্দিন, ইউনুস আলী, আনিস মেম্বর, ইদ্রিস, মিরাজ উদ্দিন, নছর আলী, যুবদলনেতা ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম মনি, আলতাব হোসেন, মিনাজ উদ্দিন, রাশিবুল ইসলাম, খায়রুল হাসান, চঞ্চল, সোহাগ, বিল্লাল, কালাম, ছাত্রনেতা, লিটন, অভি, মিন্টু, গিয়াসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খালেদা জিয়ার জামিন দিতে সরকার নানা টালবাহানা করছে। অবিলম্বে তার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আজকে এই যে সংগ্রাম আমরা করছি, এই সংগ্রাম বিএনপির জন্য সংগ্রাম নয়, এই সংগ্রাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার সংগ্রাম নয়। গণতন্ত্রকে রক্ষা করবার সংগ্রাম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবার সংগ্রাম। দেশনেত্রীকে আটক করলেই বিএনপি ভেঙে যাবে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বিএনপি ভাঙেনি, বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, একই সঙ্গে গণতন্ত্রকে মুক্ত করব। নেত্রীর ওপর সকল প্রকার হয়রানি ও হেনস্থার অবসান ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন