বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দাবীতে কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের আলোচনা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
দাবীতে কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের আলোচনা
চুয়াডাঙ্গায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার নিজস্ব প্রতিবদক: বিএডিসির অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার দাবীতে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির প্রতিনিধিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক ও জাতীয় শ্রমিকলীগ চুয়াডঙ্গা জেলা শাখার সহ সভাপতি ইউনুস খান রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও দত্তনগর খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন মিলন, ধান, গম, ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রের আরিফ হোসেন, বাড়াদী বীজ উৎপাদন খামারের আলতাফ হোসেন, চিৎলা বীজ উৎপাদন খামারের সভাপতি আ. সাত্তার, সাধুহাটি বীজ উৎপাদন খামারের সভাপতি অসারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার দপ্তর সম্পাদক সোহেল জোয়ার্দ্দার, আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সভাপতি স্বপন, সদস্য সেলিম রেজা, রেজাউল ইসলাম, ধান, গম, ভুট্টা উন্নতর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রের সদস্য হাফিজুর রহমান। সকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, সকল প্রকার শ্রমিক নির্যাতন বন্ধ করা বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহনের আহবান জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত