মাদকদ্রব্যের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- আপলোড তারিখঃ
২৭-০২-২০১৮
ইং
আলমডাঙ্গার ফরিদপুরে আইন শৃঙ্খলা বিষয়ক উদ্বুদ্ধ করণ সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফরিদপুরে আইন শৃঙ্খলা বিষয়ক ও মাদক নিয়ন্ত্রনে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, মসজিদের ইমাম মও. শহিদুল ইসলাম, ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন। বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার শফিকুল ইসলাম মন্টু, ফিরোজ আহম্মেদ, মিশর, রমজান আলী প্রমুখ। সভায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, বেলগাছি ইউনিয়ন যারা মাদক সেবন বা বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা এই ইউনিয়নের একটি তালিকা করেছি। কারা এর সাথে জড়িত তা জানা আছে। এখনো ভালো হয়ে যান। আমরা সহযোগিতা করবো। তিনি বলেন, ইভটিজিং, বাল্য বিয়ে রোধ করতে আপনাদের সকলকে সচেতন হবে। এছাড়াও জঙ্গিবাদ সম্পর্ক ও এর কুফল সম্পর্কে সকলকে সচেতন হতে অনুরোধ করেন। তিনি বলেন, কেউ শব্দ দুষণ করবেন না। কেউ কেউ উচ্চ শব্দে মাইক বাজান। তাদের সাবধান করছি। মাইক তো ভেঙে ফেলা হবেই তা ছাড়াও যারা সেখানে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স