সংশ্লিষ্টতা না পেয়ে বাবুকে ছেড়ে দিয়ে প্রশংসিত পুলিশ
- আপলোড তারিখঃ
২৬-০২-২০১৮
ইং
মোটরসাইকেলে গোপনে ইয়াবা রেখে ডিবি পুলিশে খবর : বিএডিসি’র শ্রমিক আটক
নিজস্ব প্রতিবেদক: পূর্বশত্রুতার জের ধরে বিএডিসি’র শ্রমিক মনিরুজ্জামান বাবু’র মোটরসাইকেলে ১০ পিস ইয়াবা রেখে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী পক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেলগাছি রেলগেট থেকে তাকে ধরিয়ে দেওয়া হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইয়াবার সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ না পেয়ে পরিবারসহ এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে রাত ১০টার পর তাকে ছেড়ে দেয়। বিএডিসি’র শ্রমিক বাবুকে ছেড়ে দিলে সাধারণ এলাকাবাসী ডিবি পুলিশের প্রশংসা পঞ্চমুখ হয়ে পড়ে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি দল চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি রেলগেট থেকে ইয়াবাসহ নুরনগর কলোনিপড়ার আব্দুল মান্নানের ছেলে মনিরুজ্জামন বাবুকে (২৫) আটক করেন। এসময় তার টিভিএস মোটরসাইকেলে ট্যাঙ্কির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো ১০পিস ইয়াবা উদ্ধার করে। এসময় বাবুকে আটক করে নিয়ে আসতে গেলে এলাকাবাসী ডিবি পুলিশকে বাধা দিয়ে বলে সে মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত না। কয়েকদিন পূর্বে তাদের পরিবারে একটি নারী ঘটিত ঘটনা নিয়ে বিরোধীপক্ষ ষড়যন্ত্রমূলক এ কাজ করাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে ইয়াবা ও মোটরসাইকেলসহ বাবুকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রকৃতপক্ষে ইয়াবার ব্যবসায়ী বা সেবনকারী না। এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে শত্রুপক্ষের লোকজন এ ধরনের কাজ করতে পারে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশকে। এরপরে রাত ১০টার দিকে বাবুর পরিবার ও এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে তাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। বাবুকে ছেড়ে দিলে উপস্থিত এলাকাবাসীসহ স্থানীয়রা পুলিশের এধরনের কার্যক্রম নিয়ে প্রশংসা করতে শোনা যায়। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি কলোনিপড়ার স্কুলছাত্রীর শীলতাহানির ঘটনা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রীর মামা মনিরুজ্জামন বাবুর মোটরসাইকেলে ইয়াবা রেখে ডিবি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তার মাসহ নিকট আত্মীয়-স্বজনরা।
মনিরুজ্জামান বাবুকে গতরাতে বাড়ি নিয়ে যাওয়ার সময় তারা অভিযোগ করে বলেন। স্কুলছাত্রী মুসলিমা খাতুনের শ্লীলতাহানির ঘটনার সাথে জড়িত একই এলকার মৃত সামসুলের ছেলে সোহাগ (১৮) জেল হাজতে আটকের পর থেকে তাদের পরিবারের প্রতি বিভিন্নভাবে নির্যাতন চলছে। গত ২১ ফেব্রুয়ারি এলাকার বিএডিসির’র লেবার সর্দার লোকমান সিরাজুলসহ কয়েকজন স্কুলছাত্রীর বাবা-মাসহ ৪ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করলেও আসামীরা বুক ফুলিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একই সাথে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে। এসময় তারা আসামীদের দ্রুত আটক করতে পুলিশকে অনুরোধ করেন।
কমেন্ট বক্স