বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হাসপাতালের দুই স্বেচ্ছাসেবকের বিরোধ

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় হাসপাতালের দুই স্বেচ্ছাসেবকের বিরোধ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক বিদ্যুতের বিরুদ্ধে অপর স্বেচ্ছাসেবক সুমনের নিকট থেকে ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তার কোন দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্ত সুমন গত শনিবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নিকট মৌখিকভাবে নালিশ করে বলেছেন, বিদ্যুৎ আমার চাকরী স্থানীকরণ করে দেবে বলে আমার নিকট থেকে ৭০ হাজার টাকা নিয়েছে। নালিশ শুনে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন সুমনকে। গতকাল পর্যন্ত সুমন নালিশ দেয়নি বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। তথ্য সংগ্রহ করতে গেলে সুমন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে এবং হুমকি ধামকি প্রদান করে। স্বেচ্ছাসেবক বিদ্যুত এ প্রতিবেদককে জানায়, আমার সাথে সুমনের পূর্ব থেকে ঝামেলা ছিল। এরই সুত্র ধরে আমার নামে ষড়যন্ত্র করে আবাসিক মেডিকেল অফিসারের নিকট নালিশ করেছে। তবে ৭০ হাজার টাকা আমি নেয়নি। এটা ভিত্তিহিন। তবে গতকাল দু'পরিবার মিলে ও মেম্বরের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করা হয়েছে। এদিকে বিষয়টি জানতে উজিরপুর গ্রামের স্বেচ্ছাসেবক সুমনের বাড়িতে গেলে সুমন রেগে তেলেবেগুনে জ্বলে উঠে। এসময় সংবাদ কর্মীদেরকে বলেন, যা বলার তাড়াতাড়ি বলে চলে যা। আমাদের মাঝে কিছুই হয়নি শুধু একটু সামান্য একটু ঝামেলা হয়েছে। তা মিটে গেছে। আবাসিক মেডিকেল অফিসারের নিকট নালিশের কথা জানতে চাইলে সে কথা ঘুরিয়ে চলে যায়। কোন মন্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার শামিম কবির বলেন, আমার নিকট গত শনিবারে প্রথমে হাসপাতালের স্টাফ লিংকন অভিযোগ করে বলে, স্বেচ্ছাসেবক বিদ্যুৎ হাসপাতালের চাকরী স্থায়ীকরণের জন্য অপর স্বেচ্ছাসেবক সুমনের নিকট থেকে ৭০ হাজার টাকা নিয়েছে। পরে তিনি সুমন ও বিদ্যুতকে ডেকে জিজ্ঞাসাবাদ করি। এ সময় সুমন আমার সামনে ৭০ হাজার টাকা বিদ্যুতকে দেওয়ার বিষয়টা স্বিকার করে। তবে বিদ্যুৎ বিষয়টি অস্বীকার করেছে। সব শেষে আমি সুমন বলি একটি লিখিত দরখাস্ত দিতে। সে এখনো দেয়নি। তবে তিনি বলেন, আগামীকাল (আজকে ২৬-০২-১৮) আমি একটি ট্রেনিংয়ে রাজশাহী যাচ্ছি। ফিরে আমি বিষয়টি তদন্ত করে ব্যব্যস্থা গ্রহন করবো।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের চাপে বাবার আত্মহত্যা