বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রবাসীর স্ত্রীর ঘরে দু’সন্তানের জনক : গণধোলাই শেষে বিয়ে

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০১৮ ইং
প্রবাসীর স্ত্রীর ঘরে দু’সন্তানের জনক : গণধোলাই শেষে বিয়ে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নের পিরপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছেন দু’সন্তানের জনক জামাল। তাদেরকে গণধোলাই দিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসিয়েছে উত্তেজিত এলাকাবাসী। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা আলোকদিয়া ইউনিয়নের পিরপুর গ্রামের প্রবাসী শওকতের স্ত্রী দু’সন্তানের জননী ঝর্ণা খাতুনের সাথে মুছাইনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে দু’সন্তানের জনক জামালের সাথে সম্পর্ক গড়ে উঠে। শওকত মালয়েশিয়া থাকার সুবাদে প্রতিনিয়ত জামাল ঝর্ণার বাড়িতে আসা যাওয়া করতো। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে হাতেনাতে ধরার জন্য তারা ওঁত পেতে থাকে। গত শুক্রবার সন্ধ্যার পর জামাল ঝর্ণার বাড়িতে ঢোকার সাথে সাথে এলাকাবাসী তাদের দু’জনকে হাতেনাতে ধরে উত্তমমধ্যম দেয়। রাতেই স্থানীয় চেয়ারম্যান, মেম্বরের উপস্থিতিতে এবং দু’পরিবার ও ছেলেমেয়ের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। গতকাল সকালে দু’জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত