ঝিনাইদহে গলাই ওড়না পেচিয়ে মহিলার মৃত্যু
- আপলোড তারিখঃ
২৪-০২-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কাজলী বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের খোকনের স্ত্রী। স্থানীয় ইউপি মেম্বর ফারুক হোসেন জানান, শুক্রবার বিকালে কাজলী বেগম ঝিনাইদহ থেকে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। তিনি শৈলমারী বাজারে আসার পথে ইজিবাইকে ওড়না জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুনিতী হক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। গ্রামবাসি জানায়, অনেক আগেই কাজলী বেগমের স্বামী খোকনকে দুর্বত্তরা কুপিয়ে হত্যা করে। তার তিন সন্তান মিলন, টিটোন আর ভুটার মালয়েশিয়ায় চাকরী করেন। গ্রামে তিনি একাই বসবাস করতেন। বিষয়টি নিয়ে বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা গোকুল চন্দ্র অধিকারী জানান, এমন মৃত্যুর খবর তিনি শোনেন নি।
কমেন্ট বক্স