বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- আপলোড তারিখঃ
২৪-০২-২০১৮
ইং
মেহেরপুরের গাংনীতে চার ছাত্রলীগ নেতার
গাংনী অফিস: গাংনীতে ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশ বৃহষ্পতিবার ছাত্রলীগের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। বহিষ্কারের প্রতিবাদে বৃহষ্পতিবার ও শুক্রবার দুপুরে গাংনী উপজেলা শহরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্টু রাজ ও মুস্তাকিন এবং গাংনী পৌর ছাত্রলীগের সহসভাপতি জীবন আকবরকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করে।
ছাত্রলীগের পক্ষে থেকে জানা গেছে, নবগঠিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের মুস্তাসির জামান মৃদুল। মূলত গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের গ্রুপের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। এই কারণে সম্প্রতি ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটেছে। যোগ্য নেতাদের বহিষ্কারাদেশ তুলে নিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা।
কমেন্ট বক্স