আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
২৪-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি টগরকে জেলা যুবলীগের
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ’র পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দর্শনায় এমপির নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় এমপি টগর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্ব স্ব পদের স্বদব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নৌকা প্রতিকের নেতৃত্ব তৈরি করতে হবে। এসময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে কমিটির সদস্য- মোসাবুল ইসলাম লিটন, আব্দুস সালাম ভুট্টু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, ইকবাল হোসেন, সালাউদ্দিন কবীর, আমজাদ হোসেন সজিব, শরীফ হোসেন দুদু, সাজ্জাদুল ইসলাম স্বপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, সেক্রেটারি খাইরুল বাশার শিপলু, সীমান্ত ইউনিয়নের সভাপতি মিল্টন, সেক্রেটারি সেকেন্দার প্রমুখ।
কমেন্ট বক্স