বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর আদর্শে যুবলীগের সকলকে একসাথে কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৮ ইং
বঙ্গবন্ধুর আদর্শে যুবলীগের সকলকে একসাথে কাজ করতে হবে
চুয়াডাঙ্গায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে জেলা যুবলীগের শুভেচ্ছা ও অভিনন্দন নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাঁকে অভিনন্দন জানায়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যুবলীগ নেতৃবৃন্দকে বরণ করে নিয়ে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে একে অপরের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিএনপি-জামায়াতের অপতৎপরতা রুখে দিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। যুবলীগ নেতৃবৃন্দ হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির আহ্বানে সাড়া দিয়ে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান হাসু, সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক, তপন কুমার বিশ্বাস, মতিয়ার রহমান ফারুক, মোসাবুল হক লিটন, শরীফ হোসেন দুদু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, আব্দুস সালাম, ইকবাল হোসেন, আলমগীর আজম খোকা, সাজ্জাদুল ইসলাম লাভলু। আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ঈসা, হযরত, ছোট বাবু, বাবু (২), শিপলু, তোতা, শিমন, আশাদুল, পিরু, শাহীন, সৈকত, রতন, আবুল বাশার, মজিদ, সুইট, লাটিম, টুটুল, ভিটু, পিন্টু, জাফর মোল্লা, ইউনুস, শহীদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ