আলমডাঙ্গা কেশবপুরের ৬ জন আটক
- আপলোড তারিখঃ
২৪-০২-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। গতকাল তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই শফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার কেশবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত রমজান মন্ডলের ছেলে শাহাদত ওরফে ভগো (৪৫) একই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে কালু শেখ (৪৫), মৃত মতি মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৬৫) ও কেশবপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইবাদত আলী (৫০), মোড়ভাঙ্গা গ্রামের কিনু ফকিরের ছেলে শাকিল হাসান (৩০) ও মাজহাট গ্রামের মৃত নঈমদ্দীনের ছেলে খবির উদ্দিনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স