বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একদিনে কুকুরের কামড়ে বৃদ্ধসহ আহত- ২

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৮ ইং
একদিনে কুকুরের কামড়ে বৃদ্ধসহ আহত- ২
চুয়াডাঙ্গা শহরে দিন দিন বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে দিন দিন বেওয়ারিশ কুকুরের উপদ্রুব অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। একদিনে কুকুরের কামড়ে বৃদ্ধসহ দু’জন আহতের ঘটনা ঘটেছে। বেওয়ারিশ কুকুর নিধন অভিযান না থাকায় এখন কুকুর আতংকের জনপদে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা পৌর শহর। হাট-বাজার, রাস্তা-ঘাট, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গাতেই বেওয়ারিশ কুকুরের বেপরোয়া উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। রাস্তা-ঘাটে এসব কুকুরের অত্যাচারে শিশুদের স্কুলে যাওয়াও মুশকিল হয়ে পড়েছে। কুকুর নিধন অভিযান না হওয়ায় বর্তমানে কুকুরের উৎপাত ব্যাপক হারে বেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুকুরের কামড়ে বৃদ্ধ ও অজ্ঞাতসহ দু’জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে রাহেলা খাতুন স্কুলের নিকট এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলাপাড়ার মৃত: আকবর আলীর জোয়ার্দ্দারের ছেলে পাখি জোয়ার্দ্দার (৭০) ও অজ্ঞাত এক ব্যক্তি। আহত বৃদ্ধা বলেন, গতকাল সন্ধ্যার পর বড়বাজার থেকে পেয়ে হেটে বাড়ি ফিরছিলাম। রাহেলা খাতুন স্কুলের নিকট পৌছালে দেখি কয়েকটা কুকুর মারামারি করছে। আমাকে দেখে একটি কুকুর ছুটে এসে বাম পায়ে কামড়িয়ে মাংস তুলে নেয়। এ সময় একটি সাইকেল আরোহীকেও কুকুরটি কামড়ায়। পরে আমি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শহর ঘুরে দেখা যায়, শহরের বড়বাজার চৌরাস্তা মোড়, শ্যাকড়াতলার মোড়, রেলবাজার, রেলগেটের ওপার করিমন স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, জান্নাতুল মওলা কবরস্থানের সামনে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, কোর্টমোড়, জীবননগর বাসস্ট্যান্ড, পান্না সিনেমা হল, সদর হাসপাতালে ভিতর ও গেটের সামনেসহ বিভিন্ন এলাকায় দলবদ্ধ বেওয়ারিশ কুকুরের অবস্থান। ওই সব এলাকায় রাতের বেলায় কুকুরের ভয়ে বাসার বাইওে যেতে সাহস পায় না বাসিন্দারা। বেওয়ারিশ কুকুরের দল পথচারীদের আক্রমণ করছে। কিন্তু এসব কুকুর নিধনে পৌরসভার তেমন কোনো উদ্যোগ নেই। পৌরসভার ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, ছেলে-মেয়েদের স্কুল-কলেজ-মাদ্রাসায় পাঠিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকে। পাগলা কুকুরের আক্রমণের ভয়ে স্কুল শির্ক্ষার্থীরা আতঙ্কে থাকে। বেওয়ারিশ কুকুরের ব্যাপকতায় দেখা দিয়েছে সন্তানদের নিরাপত্তাহীনতা। ঘর থেকে সুস্থ বের হয়ে সুস্থই ফিরতে পারবে এমন নিশ্চয়তা নেই। এ বিয়য়ে জানতে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়রের সাথে যোগাযোগের চেষ্টা কওে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ দিকে কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তি, তাদের স্বজন ও ভুক্তভোগীরা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব উপজেলার যেসব এলাকায় কুকুরের উপদ্রুব সেসব এলাকায় কুকুর নিধন অভিযান চালানোর জন্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেছে তারা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ