দুই ভাই ১শ লিটার বাংলা মদসহ আটক
- আপলোড তারিখঃ
২৩-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হরিজন সম্প্রদায়ের
নিজস্ব প্রতিবেদক: দেশীয় তৈরি বাংলা মদসহ হরিজন সম্প্রদায়ের আপন দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ লিটার দেশি তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের সাব রেজিস্টার অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুক্তিপাড়ার হরিজন সম্প্রদায়ের কপ্পুর সর্দারের দুই ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ সর্দার (৩৫) ও ভাই কিশোর সর্দারকে (৩৩) আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি প্লাস্টিকের কন্টিনারে ১শ লিটার দেশি বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স