বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৮ ইং
মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে
দর্শনায় বাউল সংগীতানুষ্ঠানের আলোচনায় এমপি টগর ওয়াসিম রয়েল: `মাদককে না বলি, সংগীতকে ভালবাসি`এই শ্লোগানে দর্শনা রেল বাজার কমিটির ৭নং ওয়ার্ড সদস্য হাবিব শিকদারের আয়োজনে আলোচনা সভা ও বাউল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দর্শনা রেল বাজার কাচাপট্টি ইয়ার্ড সংলগ্নস্থানে এ আলোচনা সভা ও বাউল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আ.লীগ সরকারের কোন বিকল্প নেয়। আ.লীগ সরকার ক্ষমতায় আসার আগে আপনারা দেখেছেন দর্শনা রেল বাজারে প্রতিনিয়ত চাঁদাবাজির ঘটনা ঘটতো। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর আমি ও পৌর মেয়র মতিয়ার রহমান পায়ে হেটে প্রত্যেক দোকান মনিটরিং করেছি। চাঁদাবজির ঘটনা তো দুরের কথা শান্তি শৃংখলার সাথে ব্যাবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাছাড়া চুয়াডাঙ্গা জেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের আবির্ভাব বিরাজমান। প্রশাসন যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই কারনে আমাদের সকলের উচিৎ প্রশাসনকে সহযোগিতা করে মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানো। এসময় বিশেষ অতিথি থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সস্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা তদন্ত কেন্দ্রের ওসি শোনিত কুমার গায়েন। এছাড়াও দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ.হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক আসলাম আলী তোতা, পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপুসহ বাজার কমিটির সকল ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন । আলোচনা সভা পরিচালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। আলোচনা শেষে রহমত সরকারের মনোমুগ্ধকর বাউল গান অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ