বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে রবিউল ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৮ ইং
গাংনীতে রবিউল ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা
গাংনী অফিস: ল্যাব অপরিচ্ছন্ন ও রিএজেন্ট স্বল্পতার অভিযোগে মেহেরপুরের গাংনী শহরের রবিউল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজ আলমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বিকেলে জেলা প্রশাসনের ভাম্যমান আদালত রবিউল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এসময় ল্যাব অপরিচ্ছন্ন ও রিএজেন্ট স্বল্পতার অভিযোগ প্রতিষ্ঠানের মালিক তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ