বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৮ ইং
সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
বেশি দামে সার বিক্রির অভিযোগ : দামুড়হুদা ইউএনও’র অভিযান রোকন/আহাদ আলী: চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুালগাছিতে সরকারের নির্ধারণ কওে দেওয়া মূল্যের চেয়ে ইউরিয়া সারের প্রতি বস্তায় বেশি টাকা নেওয়ার অভিযোগে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মের্সাস আমিনুল ট্রেডার্সকে এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুফি. মো. রফিকুজ্জামান, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ এনামুল করিম ইনু, সাংবাদিক খালেকুজ্জামান, সাংবাদিক সালেকীন মিয়া সাগর। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত মের্সাস আমিনুল ট্রেডার্স সরকারের নির্ধারণ কওে দেওয়া দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করছে এমন অভিযোগে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল হাসান অভিযান পরিচালনা করে সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মের্সাস আমিনুল ট্রেডাসকে ২০ হাজার টাকা টাকা জরিমান করে। ভ্রাম্যমাণ আদালত সূত্র আরো জানায়, সরকার নির্ধারণ করে দিয়েছেন প্রতি বস্তা ইউরিয়া সার ৭৮৫ থেকে ৮০০ টাকার বেশি কৃষক পর্যায়ে বিক্রি করতে পারবে না। তার পরে কিছু কিছু সার ব্যবসায়ী ৮৫০/৯০০ টাকা দরে বিক্রি করছে। যা আইনগত অপরাধ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মো: রফিকুল হাসান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ