বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্হ্যকথাআলমডাঙ্গায় দু’ভাইয়ের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৮ ইং
স্বাস্হ্যকথাআলমডাঙ্গায় দু’ভাইয়ের সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: পৈত্রিক সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলা দায়েরের বিচার চেয়ে আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের দুই ভাই গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে। ভোদুয়া গ্রামের মৃত আখের আলীর মৃধার দু’ছেলে আনিসুজ্জামান মৃধা ও আবেনুর মৃধা লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ্য করেন, জামজামি বাজারে তার পিতার খরিদকৃত ৫২৫৭ দাগ নম্বরে ৫৮৭৩ খতিয়ানে ২ শতক জমি ছিল। সেই জমি তারা ৪ ভাইয়ের অংশ রয়েছে। ওই সম্পত্তি সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজিজুর রহমান মৃধা, আনিসুজ্জামান মৃধা ও আবেনুর মৃধার অংশ ভাগ করে দেয়া হয়। তারা সে স্থানে বাঁশের খুটি দিয়ে ঘিরে রাখে। এদিকে গত ১৭ ফেব্রুয়ারী আহসান আলী মৃধা ও তার ছেলে মৃডেল মৃধা কয়েকজনকে নিয়ে বেড়া ভাংচুর করে তাদের জমি জবর দখল করে নেয়। এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করলে আহসান মৃধা ক্ষিপ্ত হয়ে জমি দখল বজায় রাখতে ও হয়রানি করতে তাদের নামে থানায় জামায়াতের রাজনীতির সাথে জড়িত অভিযোগ তুলে মিথ্যা অভিযোগ দায়ের করে। আহসান মৃধা ও তার ছেলের ভয়ে তারা জমিতে যেতে পারছে না। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ