৮৩ হাজার টাকা কুড়িয়ে ফিরিয়ে দিলেন প্রকৃত মালিককে
- আপলোড তারিখঃ
২৩-০২-২০১৮
ইং
আলমডাঙ্গায় এক পান দোকানী ও এক্সরে অপারেটরের সততা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার একপান দোকানদার ও এক্সরে অপারেটর সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে একটা পুরাতন ব্যাগ কুড়িয়ে পেয়ে তার মধ্যে থাকা ৮৩ হাজার টাকা হাতে পেয়েও তা ফিরিয়ে দিলেন প্রকৃত মালিকের হাতে। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গার সোনালী ব্যাংকের সামনে।
জানা যায়, আলমডাঙ্গার থাসককরা ইউনিয়নের গ্রামের মৃত সিরাজ উদ্দিন লস্করের ছেলে সমশের আলী লস্কর দোকানের সার কেনার জন্য টাকা নিয়ে মোটর সাইকেলে আলমডাঙ্গা বাজারে আসেন। বেলা আনুমানিক ১০টার দিকে সোনালী ব্যাংকের সামনে দিয়ে যাবার সময় মোটরসাইকেল থেকে তার ব্যাগটি পড়ে যায়। এই ব্যাগটি সোনালী ব্যাংকের সামনের পান দোকানদার এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ও রথতলা পুরাতন বাজারের রনজিত সাহার ছেলে মদন সাহা কুড়িয়ে পান। তারা ব্যাগে টাকা দেখে মালিককে ফিরিয়ে দেবার জন্য মাইকিং করতে এক রেকডিং হাউসে যান। এদিকে এর কিছুক্ষণ পর ব্যাগ হারিয়ে যাওয়া ব্যক্তি ওই মাইকের দোকানে ব্যাগের জন্য রেকডিং করতে আসে। এ সময় দোকানদার সব জানার পর তাকে ব্যাগ পাওয়া দু’জনের কাছে নিয়ে যায়। এ সময় সমশের আলী তার ব্যাগে থাকা জরুরী কাগজ পত্র মোটর সাইকেলের লাইসেন্স ও ৮৩ হাজার টাকা আছে বলে জানান। উপযুক্ত প্রমান পেয়ে মদন সাহা ও মুনিরুল আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াসের উপস্থিতিতে ব্যাগের মালিক সমশের আলীর হাতে টাকাসহ কাগজপত্র বুঝ করে দেন।
কমেন্ট বক্স