কে বলল ধোনি ‘কুল’!
- আপলোড তারিখঃ
২৩-০২-২০১৮
ইং
খেলাধুলা ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়কে মহেন্দ্র সিংহ ধোনিকে বলা হয় ‘ক্যাপ্টেন কুল’। খেলার মাঠে কঠিন চাপেও তাকে রাগতে দেখা যায় না। কিন্তু সেই ধোনিই ব্যাট হাতে রেগে গেলেন। চিৎকার করে বকাবকি করলেন নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা মণীষ পা-েকে। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচে বিরল দৃশ্য দেখা গেল সেঞ্চুরিয়নে। ক্ষুব্ধ ধোনিকে দেখে অবাক তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ধোনি-ভক্তরাই প্রশ্ন তুলেন, ‘‘এ কোন ধোনিকে দেখলাম? এই ধোনি কি আমাদের পরিচিত?’’ তবে ধোনি অবশ্য এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
কমেন্ট বক্স